গাজীপুর প্রতিনিধি
মানবতার সেবায় সেচ্ছায় রক্ত দান করতে ইচ্ছুক একদল উদীয়মান তরুণ যুবকদের উদ্যোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে প্রতিষ্ঠা লাভ করলো ‘ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশন’।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল-১০ টায় দেওয়ানের চালা মোড়ে নিউ স্টার ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে আয়োজিত সভায় সকলের সম্মতিক্রমে আবদুল্লাহ আল মুজাহিদ কে সভাপতি, ওমর ফারুক কে সহ্ সভাপতি ও নাজমুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে এসোসিয়েশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
