দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সংসদ সদস্যর ভায়ের বাড়িতে জুয়াখেলা গ্রেফতার-৯

0 100

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেক্স
মীর মোস্তাক আহমেদ রবির মামাতো ভাইয়ের বাড়িতে চলমান জুয়ার আসরে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় এমপির মামাতো ভাই হায়দার আলী তোতার বাড়িতে এ অভিযান চালানো হয় এসময় ৯জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম, গোলাম রাব্বানী, আব্দুর রাজ্জাক, শরীফুল ইসলাম, মাহমুদুল হক, আলাউদ্দীন, কামরুজ্জামান, জালাল সরদার ও শাহিন হোসেন। অভিযানে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল তোতা মিয়া এমপির ভাই কিনা সেটি আমাদের জানা নেই।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More