সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
আগামী ২৪ ঘন্টার ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকরা এ ঘোষনা দেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন, যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আল আমিন তুষার, প্রথম আলোর প্রতিনিধি মনিরুজ্জামান, ভোরের কাগজ ও মানবকন্ঠের প্রতিনিধি আব্দুস ছাত্তার প্রধান, দৈনিক অধিকার সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি গাজী মোবারক, সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, দেশ রূপান্তরের প্রতিনিধি রবিউল হুসাইন, সমকাল প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, মানব জমিনের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সংবাদের প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, এশিয়ান টিভির প্রতিনিধি পনির ভূইয়া, একাত্তর টিভির প্রতিনিধি শেখ-ফরিদ, বিজয় টিভির প্রতিনিধি এমডি অনিক, খোলাকাগজের প্রতিনিধি, কামরুল ইসলাম, বাংলাদেশের খবরের প্রতিনিধি শাহ জালাল, সাংবাদিক শেখ এনামুল হক বিদ্যুৎ, শওকত ওসমান সরকার রিপন, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন প্রমূখ।
