দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সাভারে সেবার ফেরীওয়ালা রঞ্জিত কুমার ঘোষ

0 169

Get real time updates directly on you device, subscribe now.

সাভার প্রতিনিধি
করোনা ভাইরাসে সারাদেশের মতো সাভার পৌর এলাকা ইতিমধ্যে লকডাউন করা হয়েছে । প্রশাসন কর্তৃক সাধারণ জনগন থেকে শুরু করে সকলকে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন । বিশেষ করে সাভারের এমপি ও ইউএনও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন । তাদের দেখানো পথেই হাটছেন সাভারের এক উজ্জল নক্ষত্র রঞ্জিত কুমার ঘোষ।

করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই সাভারের মানুষ কে সচেতন করা বিভিন্ন সভা সমাবেশ নিষিদ্ধকরন সহ জনসচেতনতা সহ বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন । তিনি প্রতিদিন সাভারের আনাচে কানাচে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে অসহায় দিনমজুর লোকদের খোঁজ নিয়ে, তার লোকজন দিয়ে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন ।

প্রচারের আড়ালে থাকা সাভারের তরুণ এই ব্যবসায়ীর নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি পৌর এলাকার ঘোষপাড়ার বীরেন কুমার ঘোষের ছেলে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) বা খোলাবাজারে চাউল বিক্রির খাদ্যবান্ধব কার্যক্রম হাতে নেয় সরকার।

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী কিংবা দরিদ্র ও নিম্নবিত্ত- যারা আগে সরকারের কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা গ্রহণ করেননি সাভার পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে এমন ২২’শ পরিবারে মাথাপিছু ১০ টাকা কেজি দরের চাউলের সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছেন এই ব্যবসায়ী।নাম তার রঞ্জিত কুমার ঘোষ।

কেবল ওএমএসের চাউলই নয়, ইতিমধ্যে ১৫ হাজার মানুষের হাতে তুলে দিয়েছেন চাল, মসুর ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, হুইল পাউডার, সাবানসহ ১৪ আইটেমের বিশেষ উপহার।

- Advertisement -

আরকে এন্টারপ্রাইজ, আরকে জুয়েলার্স, আরকে ট্যুরস এন্ড ট্রাভেলস, আরকে ইমিগ্রেশনের স্বত্বাধিকারী ব্যবসায়ী রঞ্জিত কুমার ঘোষের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, মহামারি করোনার সূচনা থেকেই মানবতার জন্য আমরা কাজ করছি। প্রতিদিন ৫০ জনের বিশেষ একটি দল সকাল থেকে রাত পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রস্তুত করে এবং আরেকটি দল তা বিতরণ করে।

তার এই মানবিক কার্যক্রমে সঙ্গে যুক্ত হয়েছেন প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।

সাভারের স্থানীয় কুদরত আলী বলেন, সাভারের প্রতিটা এলাকায় তিনি যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন তা নজিরবিহীন ।তিনি সাধারণ মানুষের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।তিনি ঘরে ঘরে সাধারণ মানুষকে খাবার পৌছে দিচ্ছেন। তিনি যেন মানবতার নতুন ফেরিওয়ালা ।

এব্যাপারে সাভারের রঞ্জিত কুমার ঘোষ বলেন, সারাদেশের মানুষ আজ করোনায় বিপর্যস্ত।ব্যবসায়ী রঞ্জিত ঘোষ বলেন, দেখুন আমি কোনো কিছুর লক্ষ্য নিয়ে এই কাজগুলো করছিনা। আমি যা করছি তা সামান্য কিছু মানুষের উপকারে আসছে এবং তা মহান সৃষ্টিকর্তা দেখছেন। সেটাই যথেষ্ট।

আমি সিদ্ধান্ত নিয়েছি, পবিত্র রমজান মাস জুড়েই শ্রমজীবী দরিদ্র ও নিম্নবিত্ত রোজাদারদের ইফতারে উন্নতমানের খাবার পরিবেশন অব্যাহত রাখব পাশাপাশি অব্যাহত থাকবে আমার অন্যান্য সব ধরনের মানবিক সহযোগিতা- যোগ করেন এই ব্যবসায়ী।

প্রতিটা মানুষের যার যার তওফিক অনুযায়ী মানুষের পাশে দাড়ানো উচিত। আমি জনগণের সেবক মাত্র । আমি সর্বদা আমার সাভার জনগণের পাশে থাকতে চাই । আমি মানুষের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিতে চাই ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More