সিরাজদিখানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যা বিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় থানা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক অব্দুস সবুর খানের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জর পুলিশ সুপার জায়েদুল আলম পি.পি.এম (বার)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আঃ মতিন হাওলাদার, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। এছাড়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।