সুনামগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক।
সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সাজ্জাদুর রহমান সামি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ভোরে ইসহাকপুর গ্রামে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ২টি দেশীয় পাইপগান, ১টি এয়ারগান, ২টি চাপাতি, ৮টি ছুরি, ১টি রামদা ও ৬টি ধারালো টেঁটা উদ্ধার করে। আটক যুবক ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
