দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সুনামগঞ্জ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থান কর্মসূচীতে পুলিশের লাঠিপেঠা ৬জন আটক

0 34

Get real time updates directly on you device, subscribe now.

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এ চতুর্থ শ্রেণী (আউট সোর্সিং) পদে কর্মরত আয়া,ওয়ার্ডবয় ও পরিছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে কর্মরত ২৩৪ জন কর্মচারীর রয়েছে। তাদের অনেকেরই ১২মাসের বেতনভাতা বকেয়া। কতৃপক্ষ পরিশোধ না করেই নতুন করে আউট সোর্সিংয়ে লোকবল নিয়োগ ট্রেন্ডারের ঘোষণা দেয়ার চেষ্টা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এ চতুর্থ শ্রেণী (আউট সোর্সিং) পদে কর্মরত আয়া,ওয়ার্ডবয় ও পরিছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে কর্মরত ২৩৪ জন কর্মচারীর প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান করেন। এসময় পুলিশের ধরপাকড় ও লাঠিপেঠায় ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ৪জন নারী ও ২জন পূরুষ কর্মীকে আটক করা হয়।

আজ (৭জুন) রোববার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে আউট সোর্সিং পদে কর্মরত ৭৬ জন নারী ও পূরুষ কর্মীরা অবস্থানকালে তারা তাদের সব বেতনভাতা পরিশোধ করার জন্য দাবী জানান। এ সময় সিভিল সার্জন পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৬জনকে আটক করে।

আটককৃত হলেন সদর হাপতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী গোপাল দাস, মোছাঃ সখিনা বেগমসহ প্রমুখ।

- Advertisement -

বেতনভাতা পরিশোধের দাবীতে অবস্থানকালে এ সময় বক্তব্য রাখেন,মোছাঃ সখিনা বেগম,সালমা বেগম,সতী রানী দাস,লক্ষী বেগম,জোৎ¯œা বেগম,রাহেলা বেগম প্রমুখ।

বক্তারা বলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের নীতিমালা অনুযায়ী প্রায় ১২মাস পূর্বে চর্তুথ শ্রেণীর কর্মচারী পদে জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলায় আউট সোর্সিং পদে ২৩৪জনকে নিয়োগ দেয়া হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে কর্মরত অবস্থায় বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাস চলাকালে ও দায়িত্ব পালন করে আসছেন।

কিন্তুগত ১২মাস ধরে তাদের বেতনভাতা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানববেতন জীবনযাপন করে আসছিলেন। অভিযোগ করে বলেন, সিভিল সার্জনের নির্দেশে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেঠা করে। আমাদের বেতনভাতা পরিশোধ করে নতুন করে আউট সোর্সিংয়ে লোকবল নিয়োগ ট্রেন্ডারের আপাতত স্থগিত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর নিকট দাবী জানান।

এ ব্যাপারে সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ জয়নাল আবেদীন জানান, হাসপাতালগুলোতে আউট সোর্সিং পদে সরকারীভাবে ট্রেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এবং আন্দোলনকারীরা সরকারী প্রতিষ্ঠানে ইট পাটকেল নিক্ষেপ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার পর অবস্থাসরত ৬জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত বলেও তিনি জানান।

এ ব্যাপারে সিভিল সার্জন সাথে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়েদেন এ বিষয়ে এখন কিছুই বলা যাবেনা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More