দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে ৫ মাস বয়সী ছেলে শিশুসহ করোনা আক্রান্ত-৮

0 31

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের  সোনারগাঁয়ে ৫ মাস বয়সী ছেলে শিশুসহ নতুন ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও দুজন ছেলে শিশু রয়েছে । এনিয়ে সোনারগাঁয়ে ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শনিবার (৬ জুন) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৮ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ও দুজন ছেলে শিশু রয়েছে। করোনায় সোনারগাঁয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১০০ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কাঁচপুর  ইউনিয়নের বাঘরি ও সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামে দুজন  করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর আগে তারা স্যাম্পল দিয়ে যায়। পরীক্ষায় তাদের পজেটিভ আসে।

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে একজন পুরুষ , সোনারগাঁ পৌর এলাকার পৌর ভবনাথপুর গ্রামে একজন পুরুষ, দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিসে একজন পুরুষ,  বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে একজন পুরুষ,

পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে একজন পুরুষ, বসুন্ধরা গ্রুপে একজন পুরুষ ও আষাড়িয়ারচর গ্রামে ৫ মাসের এবং ৫ বছরের ছেলে শিশু।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More