সোনারগাঁয়ে আগুনে দগ্ধ ৫ শ্রমিক
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও প্রতিনিধি(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাসের লাইনে লিকেজের আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, কারখানার নৈশ প্রহরী সহ ৫ শ্রমিক আলম মিয়া, মেহেদী হাসান, বশির উদ্দিন, হেপেন চাকমা ও নাজিম উদ্দিন।
নিকি ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে কারখানার উৎপাদন বন্ধ থাকে। আজ শনিবার থেকে কারখানা চালু হওয়ার কথা ছিল।
শুক্রবার ভোরে কারখানায় আরএমএস রুমের গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘুমিয়ে থাকা নৈশ প্রহরী সহ ৫ শ্রমিক আগুনের তাপে ঘুম থেকে জেগে উঠে আগুন নিভাতে গেলে তারা দগ্ধ হয়। খবর পেয়ে ঢাকার ডেমরা সহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
