সোনারগাঁয়ে উপবৃত্তির চেক প্রদান
আলমগীর হোসেন প্লাবন(সোনারগাঁ)নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন ) সকালে উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের অধীনে মাসিক ৭৫০ টাকা হারে এককালীন এক বছরের ৫ জনের প্রতিজনের হাতে ৯ হাজার টাকার করে মোট ৪৫ হাজার টাকার চেক তুলে দেন এবং করোনাপ্রতিরোধে কোমলমতি শিক্ষার্থীদের মাস্ক পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জানান, তিন শতাধিক প্রতিবন্ধী ও শিশু শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের কর্মকর্তা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকগণ।
