সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ দাফনে খোকা’র স্বেচ্ছাসেবক টিম
আলমগীর হোসেন প্লাবনঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সামসুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা।
শনিবার(৩০মে) সকালে সাদিপুর ইউনিয়নের চোএাপাশা গ্রামে তিনি মারা যান। পরে মৃত সামসুল হককে নারায়নগঞ্জ-৩( সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম দাফন সর্ম্পূন করেন।
এলাকাবাসী জানান, সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বর ও কাশিতেতে ভুগছিলেন। শনিবার সকালে স্বাসকষ্টে মারা যান। খবর পেয়ে লিয়াকত হোসেন খোকার রোগীর দাফন স্বেচ্ছাসেবক টিম মৃতের বাড়ি গিয়ে তার দাফন সর্ম্পূন করে। স্বেচ্ছাসেবক টিমে ছিলেন সাংসদের পি এ হাফেজ মাহমুদুল আনোয়ার মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওসমান গনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান, নেছার ও সানাউল্লাহ বেপারী প্রমূুখ।
