দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0 35

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেংরাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় তিনজনকে আটক করা হয়েছে প্রাইভেটকারের ড্রাইভার (নাম জানা যায়নি), জহিরুল ইসলাম ডলার ও সেলিম এবং দুইজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দসহ, একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা উদ্ধার করা হয়েছে।

হৃদয় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়া ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৭টি মামলা রয়েছে জানা গেছে।

- Advertisement -

সোনারগাঁও থানা পুলিশের মাদক ব্যবসায়ীদের তালিকায় ১ নাম্বার তালিকাভুক্ত আসামি সে। তাকে ধরতে ১০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ।

র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেংরাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় হৃদয়ের গাড়িটিকে সিগন্যাল দিলেও সে সেটি না থামিয়ে গাড়ির জানালা খুলে র‌্যাবের উপর গুলি ছুড়ে।

এতে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। পড়ে সে গাড়ি থামিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে ৫ মিনিটের মত গুলিবিনিময় করার এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তিনজনকে আটক করা হয় এবং এসময় র‌্যাবের দুইজন সদস্যও আহত হয়।

গাড়িটি জব্দ করা হয়েছে এবং সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা উদ্ধার করা হয়েছে

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More