দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল করোনার ভয়াবহতা স্বত্বেও স্বাস্থ্য সেবায় থেমে নেই

0 222

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার থেকে, মোয়াজ্জেম বিন আউয়ালঃ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এম,পি টাওয়ারে দীর্ঘদিন যাবত বিশিষ্ট ব‍্যবসায়ী হাজী মোঃ আলামিন প্রধানের পৃষ্ঠপোষকতায় হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল পরিচালিত হয়ে আসছে। করোনার কারনে অনেক বেসরকারী হাসপাতালে যেখানে রোগীরা হয়রানির স্বীকার হচ্ছে সেখানে হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল ব‍্যতিক্রম। হাসপাতালটিতে স্বার্বক্ষনিক ডাক্তার রয়েছে। রয়েছে অত‍্যাধুনিক চিকিৎসা সেবা। সেবার মান ভালো হওয়ায় দিন দিন বাড়ছে রোগীর ভিড়। তারা উচ্চ মানসম্মত সেবার জন‍্য ভালো ডাক্তারদের সমন্বয়ে গড়ে তুলেছেন মেডিক্যাল টিম। তারা স্থানীয় সংসদ সদস‍্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর ডাকে সাড়া দিয়ে করোনাকালীন সময়ে রাত-দিন ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছেন। আড়াইহাজার উপজেলা সহ পাশ্ববর্তী সমস্ত এলাকায় ইতিমধ্যে হাসপাতালটির সূনাম ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের সিইও এর দায়িত্বে রয়েছেন মোঃ আবুল কাশেম ও ব‍্যবস্থাপক হিসেবে খন্দকার আশরাফুল আলম। তারা দুজনেই রাত-দিন সেবার জন‍্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দিয়ে যাচ্ছেন কম খরচে উচ্চমান সেবা।

- Advertisement -

হাসপাতালটিতে পর্যবেক্ষণ কালে চিকিৎসা সেবা শেষে ছাড়পত্র নেওয়ার সময় আড়াইহাজারের টেকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এরশাদ বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রীকে এই করোনার মহামারীর মাঝে এই হাসপাতালে সিজার করানো হয়েছে তারা অনেক যত্ন সহকারে চিকিৎসা দিয়েছেন। আমরা তাদের চিকিৎসা সেবায় অত্যন্ত খুশি।

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মিয়া বলেন, আমাদের এলাকায় মানসম্মত চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল যত বেশি হবে আমাদের সেবার মান ভাল হবে। সরকারের দেয়া বিধি-নিষেধ মেনে চলতে হবে প্রতিটা প্রাইভেট হাসপাতালের মালিকদের। আমাদের স্থানীয় সাংসদ একজন সেবাপ্রিয় মানুষ। তিনি হাসপাতালের সাথে আছেন জেনে ভাল লাগছে।

এই ব‍্যাপারে হাসপাতালটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব‍্যবসায়ী হাজী মোঃ আলামিন প্রধান বলেন, মান‍ুষ মানুষের জন‍্য, মানব সেবার উপরে কোন সেবা নেই। সেবার ব্রত নিয়ে আমি আমার যাত্রা শুরু করেছি। আমাকে সার্বক্ষণিক বিভিন্ন বিষয়ে আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, এমপি ও তার সহধর্মিনী ডাঃ সায়মা আফরোজ ইভা দিক নির্দেশনা ও সহযোগিতা করে যাচ্ছেন, সে জন‍্য তাদের নিকট আমি কৃতজ্ঞ। আল্লাহ্ আমাকে তওফিক দিলে আমি সামনে আরো বড় পরিসরে চিকিৎসা সেবা বৃদ্ধির জন‍্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More