দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0 45

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে মা-মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার শান্তিনগড় এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বায়েজিদ সাউদ, আশরাফুল আলম, লিলি খানম, বাবুল, লোকমান, সোনা মিয়া, কাশেম, শিউলি, ইউনুছ, আব্দুস সামাদ, জাহাঙ্গীরসহ আরো অনেকে।

- Advertisement -

ভোক্তভোগী বাবুল হাওলাদার জানান, শান্তিনগর এলাকার মৃত শাহ আলমের ছেলে আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে গতকাল রাতে আব্দুর রহমানের নেতৃত্বে শাহজাহান, মনির হোসেনসহ অজ্ঞাত ৫/৬ জন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাবুল হাওলাদারের বাড়িঘরে হামলা করে। বাঁধা দিলে মেয়ে বীথি আক্তার ও স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।

এ ঘটনায় বাবুল হাওলাদার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তার পরিবারসহ এলাকাবাসী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি । তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More