৩০০ বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ।
ডেস্ক রিপোর্টঃ
ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের ওপর আদেশের দিন আজ বৃহস্পতিবার (১২ মার্চ)।
আদালতের রায় শুনতে সকাল থেকেই কেরানিগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন জামিন না পাওয়া তিন শতাধিক সাবেক বিডিআর সদস্যের স্বজনরা।
