পটুয়াখালীতে আন্তঃজেলার তিন ডাকাত গ্রেফতার
এস আল-আমিন খান পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন রাত্রি আনুমানিক আড়াটার দিকে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওত পেতে থাকা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আউলিয়াপুর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে।
