দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠিত

0 86

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক ছাত্রের মধ্যে বিনামূল্যে কোরআন শরীফ, সিপারা ও কায়দা বিতরণ করেছে ভেলুয়ারচর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

আব্দুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ।

প্রধান অতিথি আসাদুজ্জামান চৌধুরী তার বক্তব্যে কোরআন শরীফ বিতরণের এই মহতি উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে সংগঠনের সাফল্য কামণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম শ্রীনগর ইউপি সদস্য আব্দুর রহমান, হোসেন মিয়া, মাদ্রাসার পিন্সিপাল মুফতি সাইদুল হক, মাওলানা ওবাইদুল্লাহ্, সিবাগাতুল্লাহ, বেলাল আহমেদ, ধারাভাষ্যকার ইব্রাহীম খলিল প্রমুখ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভেলুয়ারচর কবরস্থানের উন্নয়নের কাজের জন্য আর্থিক অনুদান হিসাবে কবরস্থানের সভাপতির হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More