দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে বিনামূল্যে শিশুদের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

0 77

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

 বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে এ্যাপোলো হসপিটাল ঢাকা ও স্থানীয় জেডি প্যাথলজি সেন্টার এর যৌথ উদ্যোগে নরসিংদীতে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী দিনব্যাপী শিশুদের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নরসিংদী শহরের জেডি প্যাথলজি সেন্টারে এই হার্ট ক্যাম্পের প্রথম দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শিশুকে বিনামূল্যে জন্মগত ও জন্মপরবর্তী হার্টের ছিদ্র বন্ধের চিকিৎসা দেয়া হয়।

- Advertisement -

 চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তাহেরা নাজরিন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, ডাঃ আবু কাউসার সুমন, শিবু সাহাসহ অন্যান্যরা।

হার্ট ক্যাম্পে বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে এ্যাপোলো হসপিটাল ঢাকায় আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সার্জারী ছাড়াই ডিভাইসের মাধ্যমে মাত্র ৫৫ হাজার টাকায় শিশুদের জন্মগত ও জন্ম পরবর্তী হার্টের ছিদ্র বন্ধের চিকিৎসা সেবার প্যাকেজ চালুর ঘোষণা দেয় কতৃপক্ষ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More