দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

0 75

Get real time updates directly on you device, subscribe now.

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সুলতানিয়া তাহফিজুল কুরআনিয়া মাদরাসার টয়লেট থেকে আবু তালেব আকাশ (১২) নামের একজন ছাত্রের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৭ সেপ্টেম্বর) বিকালে ওই ছাত্রের মৃত দেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শিমরাইল সুলতানিয়া তাহফিজুল কুরআনিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব আকাশ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর উত্তর পাড়া এলাকার জাহাগীরের ছেলে।
এ ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষ আব্দুল নোমান জানায়, বিকালে আসর নামাজের পরে আমাদের একজন সহকারী শিক্ষকের কাছে জানতেপারি আবুতালেব অচেতন হয়ে চয়লেটে পড়ে আছে।
সহকারী শিক্ষক মাওলানা সোয়াইব জানান, আবু তালেবকে টয়লেট থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়। প্রথমে সোনারগাঁও উপজেলার সুগন্ধা হাসপাতাল। পরে তাকে নারায়ণগঞ্জের খাঁনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই সাব্বির খাঁন জানান, আবু তালেবের মৃত দেহটি ময়না তদন্ত করে রিপোর্ট আসলে বলা যাবে মৃত্যুর কারন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More