মুন্সীগঞ্জ প্রতিনিধি
কাশ্মিরী মুসলমানদের গুম, হত্যা ও ধর্ষণসহ নানা নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুচিয়ামোরা আদর্শ কলেজ সংলগ্ন ঢাকা মাওয়া মহাসড়কে ‘জমিয়তে উলামায়ে বাংলাদেশ’ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জমিয়াতে উলমে বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে মাববন্ধনে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা বশীর আহমেদ, নায়েবে মুহতামিম মুফ্তি মাহবুবুর রহমান, হযরত মাওলানা মহিউদ্দিন আল-হুসাইনী, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর সভাপতি মুফতি সাইদুর রহমান, হযরত মাওলানা নেয়ামাতুল্লাহ, হযরত মাওলানা সোলায়মান রায়পুরী, হযরত মাওলানা আফজাল হোসেন রহমানী, হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হযরত মাওলানা আসরাফ আলী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের অধিকার হরণ করেছে। সমস্ত কাশ্মীরের যোগাযোগর মাধ্যমে বিচ্ছিন্ন করে গুম, হত্যা, ঘর থেকে যুবতীদেরকে নিয়ে ধর্ষণসহ এমন নির্যাতন করেছে। বিশেষ করে যুবকেদের তুলে নিয়ে যাওয়া এবং ১০ থেকে ১২ বছরের ছেলেদের নিখোঁজ করা ও মায়ের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করছে তারা। তাই সারা বিশ্বের মুসলিম দেশগুলোর একত্রে দোয়া করার অহববান জানান। আল্লাহ যেন মুসলমানদেরকে সাহায্য করেন।
