ডেমরা প্রতিনিধি
“চল যাই এক সাথে, এডিস মশা প্রতিরোধে” এ স্লোগানকে সামনে রেখে রাজধানী ডেমরায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানার আয়োজনে বুধবার দুপুরে সারুলিয়া চা পট্টি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ ডেমরা থানা কমিটির সাধারন সম্পাদক ওয়াসিম আকরাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ। এ সময় বক্তব্য রাখেন ডেমরা থানা অপারেশন অফিসার নূরে আলম সিদ্দিকী, ডেমরা ফাঁড়ির ইনচার্জ মো. কুদ্দুস মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো. সিদ্দিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নিজেদের উদ্যোগে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিস্কারের ব্যবস্থা করতে হবে। শুধু ডেঙ্গু নয়, সন্ত্রাস-মাদককেও সমাজ থেকে বিতারিত করতে হবে। সেজন্য পুলিশের পাশাপাশি এলাকার সকল শ্রেণী পেশার মানুষদের একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়া ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধেও সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানোর পাশাপাশি ডেঙ্গু মশা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ওসি সিদ্দিকুর রহমান।
