গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি জুতার দোকান এবং একটি সেলুনের কিছু অংশ পুড়ে গেছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার জৈনাবাজারে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, জৈনাবাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একটি জুতার মার্কেটে প্রথমে তৌহিদের জুতার দোকানে আগুনের সূত্রপাত হয় এসময় পাশে থাকা বিল্লাল হোসেনের দোকানেও আগুন ছড়িয়ে পরে।এতে দুটি দোকানের বেশির ভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং পাশে থাকা একটি সেলুনের সিলিংও পুড়ে যায়। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, জুতার মার্কেটে আগুনের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
