দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ গ্রেফতার

0 47

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। সহযোগী সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালিদকে গ্রেফতার করেছে র‌্যাত-৩।

আজ বিকেলে ফকিরাপুলে তার মালিকানাধীন একটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে। সেইসাথে অভিযান চলাকালীন সময়ে তার গুলশানের বাসভবন ঘিরে রাখে প্রশাসনের সদস্যরা। এক পর্যায়ে বাসার ভেতরে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয় দক্ষিণ যুবলীগ নেতা খালিদ ওরফে ল্যাংড়া খালিদকে।

- Advertisement -

ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব নামের ওই ক্যাসিনো থেকে অন্তত ১৪২ জনকে আটক করা হয়েছে , সেইসাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ টাকা ও জুয়ার সামগ্রী।

মতিঝিলে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু করে রেপিড একশন ব্যাটালিয়ন -৩।

প্রসঙ্গত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবির অভিযোগ উঠার পর ছাত্রলীগের শীর্ষ দুই নেতা রাব্বানী ও শোভনের পদচ্যুতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কিছু নেতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন । আর তার কিছুদিনের মাথায় গ্রেফতার হলেন যুবলীগের এই শীর্ষ নেতা খালেদ মাহমুদ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More