নরসিংদী প্রতিনিধি
“বন-ভূমি-বায়ূ-পানি-প্রাণ-প্রজাতী” শ্লোগানকে সামনে রেখে সবুজ পরিবেশ আন্দোলন মাধবদী শাখার পরিচিতি সভা ও বৃক্ষরোপন, বিতরণ অনুষ্ঠান হয়েছে।
আজ )২১ সেপ্টেম্বর) শনিবার সকালে নরসিংদী জেলার মাদবদী এস.পি অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সবুজ পরিবেশ আন্দোলন মাধবদী শাখার সভাপতি এ্যাড. ফাতেমা বেগম রিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাদবদী পৌরসভার মেয়র হাজী মোশারফ হোসেন প্রধান মানিক।
এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন, পরিবেশবাদী প্র.ড.শেখ আবুল হোসেন হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, নিজাম উদ্দীন ভূইয়া লিটন, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন ভূইয়া, মনিরুজ্জামান মনির ভূইয়া প্রমূখ।
