নরসিংদীতে আট মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার মাদবদী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদবদী থানা পুলিশ আট মামলার পলাতক আসামী বাবুল হোসেন (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ (২১ সেপ্টেম্বর) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান “দৈনিক জাগো বাংলাদেশ”কে জানান, গতকাল শুক্রবার ২০ সেপ্টেম্বর গভির রাতে মাধবদীতে চলমান মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এসময় বাবুল হোসেন নামের একজন গ্রেফতার করা হয় ৪০০ পিছ ইয়াবাসহ। বাবুল আট মামলার পলাতক আসামী। অভিযানে ৪০০ পিছ ইয়াবাসহ আট মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বাবুল হোসেন (৪২) ছোট মাধবদীর মৃত বোরহান উদ্দিনের ছেলে। তার দেহ তল্লাশী করে চারশত পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত বকুলের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানা ও মাধবদী থানায় মাদক ও চাঁদাবাজির অভিযোগে আটটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত বকুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
