দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে ২০০০ পুরিয়া হেরোইনসহ নাজমুল গ্রেফতার

0 62

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ পুরিয়া হেরোইনসহ নামজুল নামের একজন হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ ।

- Advertisement -

আজ (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী নাজমুল হাসানকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত নাজমুল গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মোঃ শহীদুল ইসলাম এর ছেলে।

গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে পুলিশ জানায়, নাজমুল হাসানের বিরুদ্ধে কাশিমপুর থানায় আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More