কলাবাগান ক্লাবের সভাপতির বিরুদ্ধে ২০ দিনের রিমান্ড আবেদন ১০ দিন মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি
গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। হলুদ রঙের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী, একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ আটক কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ২০ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।
অস্ত্র ও হলুদ রঙের ইয়াবাসহ আটক রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদ আক্তার শুনানি শেষে অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক আইনে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বেলা ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে, বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ। এর আগে, শনিবার সকালে শফিকুলের বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। ধানমন্ডি থানার ডিউটি অফিসার কামরুন নাহার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির নম্বর ২০ ও মাদক আইনে দায়ের হওয়া মামলার নম্বর ২১।
এর আগে, শুক্রবার রাতে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানের সময় সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। বাংলাদেশে এ যাবৎকালে এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোনো প্রকার গন্ধ নেই। এ নতুন আবিষ্কার।
