দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

0 51

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি

নগরীর ডেমরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি-সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার জানা গেছে। এর আগে, মঙ্গলবার রাতে সানারপাড় চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি বড় লোহা ও স্টিলের চাকু, ১ টি লোহার রড, ১ টি প্লাস ও ১টি টর্চ লাইট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকার মো. খাজা মিয়ার ছেলে মো. মিলন (৩৫), যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাসরত নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাসাবো এলাকার মো. নূর হক শেখের ছেলে মো. রানা শেখ (৩৩), নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বসবাসরত সোনারগাঁও নূরের টেক এলাকার মৃত আছমত আলীর ছেলে মো. শুক্কুর আলী (৪২), সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় মোল্লাবাড়ীর মৃত খোরশেদ মোল্লার ছেলে মো. মোক্তার হোসেন সুমন (৩৫) ও একই থানাধীন ভূইয়া বাড়ি গলির মো. বাবুল হোসেনের ছেলে মো. রায়হান (১৯)। এ ঘটনায় অজ্ঞাত আরও ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মামলা করেছে ডিবি পুলিশ। এসব ডাকাত দলের সদস্যরা বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More