দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে তরুণলীগ সভাপতির শোডাউন

0 69

Get real time updates directly on you device, subscribe now.

মোয়াজ্জেম বিন আউয়াল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তরুন লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে (২৮ সেপ্টেম্বর) তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম বাবু সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী। এই সময় আড়াই হাজার নেতা-কর্মীতে জন সমুদ্রে রূপ নেয়।

সাতগ্রাম ইউনিয়ন তরুণ লীগের সভাপতি বিপ্লব প্রধানের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠান স্থলে এসে পৌছায়। ইতি পূর্বে কেউ সাতগ্রাম থেকে এত নেতা-কর্মীর সমাগম ঘটাতে পারেনি। দিন যত যাচ্ছে ততই নেতা-কর্মীদের মাঝে বিপ্লব প্রধান আস্থা তৈরি করতে পারছে। তার নেতৃত্বে আবারো ঘুরে দাড়াতে চায় মরহুম ফায়েজুর রহমানের অনুসারীরা। মরহুম ফায়েজুর রহমান ছিলেন কর্মী বান্ধব নেতা, বিপ্লবের মাঝে নেতা- কর্মীরা তার চাচা মরহুম ফায়েজুর রহমানের গুন দেখতে পাচ্ছে। বিপ্লব ডাক দিলে নেতা-কর্মীর অভাব হয়না।

- Advertisement -

বিপ্লবের সমর্থক রাসেল বলেন, বিপ্লব ভাই বয়সে কম হলেও তিনি নেতা-কর্মীদের অনেক ভালবাসেন। মানুষের বিপদে মানুষের পাশে দাড়ান। তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই।

এই ব্যাপারে বিপ্লব প্রধান বলেন আমার পূর্ব পুরুষ থেকে শুরু করে আমরা আওয়ামীলীগের অনুসারী আছি থাকবো। আমরা হাইব্রিড নই, অনেক হাইব্রিড বড় বড় জায়গায় বসে আছে তা আর চলতে দেওয়া যাবেনা।

নজরুল ইসলাম বাবু বলেন, এই দিনে জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন, একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী শেখ হাসিনা শৈশব থেকেই রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি হিসেবে বেড়ে উঠেন। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমরা তার দীর্ঘায়ু ও সু-সাস্থ্য কামনা করি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More