নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে লেপারোস্কপি বিষয়ক এক বৈজ্ঞানিক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার সকাল থেকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএমএ জেলা সভাপতি ডা: মো. মোজাম্মেল হক কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত উপমহাদেশের অন্যতম গাইনোলজিস্ট অধ্যাপক ড. টি এ চৌধুরী। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমানের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গাইনোলজিস্ট সোসাইটির সাধারন সম্পাদক অধ্যাপক ডা. লায়লা আজুর্মান্দ বানু, সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শীতল চৌধুরী, বিএমএ জেলা সাধারন সম্পাদক সাজেদুল হক অপু।
নরসিংদী সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ড. অসিম কুমার সাহার সহায়তায় রেনাটা লিমিটেডের সহায়তায় দিনব্যাপী লেপারোস্কপি পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ভারতের গাইনোলজিক্যাল লেপারোস্কপিক সার্জন ড. গজানন পাটিল। কর্মশালায় লোপারোস্কপি পদ্ধতিতে কয়েকজন মহিলার জরায়ু ও ডিম্বথলির অপারেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
