নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮৮০ ইয়াবা ট্যালেটসহ হাফেজ ও শরীফ নামের রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-১৫। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার রোহিঙ্গা ক্যাম্পের ওই দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ৩ হাজার ও ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ র্যাব-১৫ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- টেকনাফের হ্নীলা জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে মোহাম্মদ শরীফ (৩৫) এবং ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাফেজ আহমদ (২৫)।
