জাগো বাংলাদেশ ডেক্স
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় ৪ জন’কে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব-১১। আজ (১লা অক্টোবর) বিকালে পাঠানো প্রেস রিলিজের জানানো হয়, (৩০ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে সুমন, মোমেন, শফিকুল, রনি নামের চার চাঁদাবাজকে গ্রেফতার করে। এসময় চাঁদাবাজির ৭২৬০টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য অদ্য ১০ আগস্ট ২০১৯ খ্রিষ্টাব্দে দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। জোরপূর্বক পরিবহনে চাঁদা আদায়কালে ওই ৪জন চাঁদাবাজ আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
র্যাব-১১ এর আদমজীনগরীর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
