দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

দুটি সিগারেট কোম্পানিকে জরিমানা

0 42

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে দুইটি অবৈধ সিগারেট কারখানাকে জরিমানা করেছে র‌্যাব-১১। এ ঘটনায় র‌্যাব-১১ এর এডিশনাল এসপি মোঃ জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে উৎপাদিত সিগারেট, ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করা হয়। প্রিমিয়াম টোব্যাকো ইন্ডাস্ট্রিজ ও মেঘনা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ কারখানাকে নকল সিগারেট তৈরির জন্য জরিমানা করা হয়।

র‌্যাব-১১ এর সূত্রে জানা যায়, নরসিংদীর উত্তর শিলমান্দি  ও মনোহরদীর পাইকান বাজার থেকে প্রিমিয়াম টোব্যাকো ইন্ডাস্ট্রিজ ও মেঘনা টোব্যাকো ইন্ডাস্ট্রিজকে নকল ব্যান্ডরোল ব্যবহার ও রাজম্ব ফাঁকির দায়ে, জরিমানা ও বকেয়া রাজস্ব পরিশোধ বাবদ ১৪ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী।

- Advertisement -


অভিযানের বিষয় জানতে চাইলে র‌্যাব-১১ এর এডিশনাল এসপি মোঃ জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নরসিংদী জেলায় অভিযান চালিয়ে উত্তর শিলমান্দি ও মনোহরদী পাইকান বাজার এলাকায় দুইটি কোম্পানির অবৈধ সিগারেট তৈরির কারখানার সন্ধান পায়। সেখানে বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করা হয়।’ এসব ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে কোম্পানীগুলো সরকারকে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে থাকে।


উল্লেখ্য সারা দেশে প্রায় অর্ধশতাধিক কারখানা অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করে থাকে। তারা সিগারেটের প্যাকেটের গায়ে নকল ও পুন:ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কমমূল্যে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করে। ফলে সরকার বছরে প্রায় তিন হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
র‌্যাব-১১ এর এডিশনাল এসপি মোঃ জসীম উদ্দিন চৌধুরী আরো বলেন, মেঘনা টোব্যাকো ইন্ডাস্ট্রিজের কারখানাটি আগে রংপুরে ছিলো,কিছুদিন হলো নরসিংদীতে স্থানান্তর করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। আশা করি সরকারের কর ফাঁকি দিয়ে এমন ব্যবসা আর কেউ করতে পারবে না।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More