দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালেয়াকৈরে জনকল্যান সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প

0 91

Get real time updates directly on you device, subscribe now.

বিপুল কালিয়াকৈর থেকে

গাজীপুরের কালিয়াকৈরে জনকল্যান সংস্থার পক্ষ থেকে ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়াসহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আন্দারমানিক এলাকায় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে স্কুল শিক্ষার্থী ও স্থানীয় লোকজনদের মাঝে বিনা মূল্যে ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এ সময় ওই স্কুলের সভাপতি ও সাংবাদিক আব্দুল আলীম, জনকল্যান সংস্থার কার্যকারি কমিটির সোহাগ মৃধা, মাসুম দেওয়ান, জসিম খন্দকার, আব্দুস সালাম, দিপু ইসলাম, স্কুলের চেয়ারম্যান শোয়াইব মৃধাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More