দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় স্ত্রীকে নির্যাতন দায়ে স্বামী গ্রেফতার

0 145

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি
নগরীর ডেমরায় তাছলিমা বেগম (২২) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি সোমবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. জুয়েল রানা বাবুর (২৫) বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ জুয়েলকে তার বাসা থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। জুয়েল রানা বাবু শরিয়তপুরের গোসাইর হাট থানার মশুরগাঁও গ্রামের মোকলেছ সরদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার সারুলিয়া এলাকার বিদ্যুৎ মোস্তফার বাড়ীর বাড়ীর ভাড়াটিয়া।

- Advertisement -

ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হানিফ বলেন, গত ৪ বছর আগে তাছলিমা বেগমের সঙ্গে বিয়ে হয় জুয়েল বাবুর। বিয়ের পর তাছলিমার অভিবাবকরা ওই সংসারে সুখের কথা চিন্তা করে জুয়েলকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা টাকা দেন। কিছুদিন সুখে শান্তিতে সংসার করার পর জুয়েল তার স্ত্রীর কাছে যৌতুক হিসাবে আরও ৫০ হাজার দাবি করেন। এতে রাজি না হওয়ায় ওই লম্পট প্রতিনিয়ত তাছলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। একই দাবিতে জুয়েল গত ১৩ অক্টোবর সন্ধার পর তার স্ত্রীকে লাঠি পেটাসহ এলোপাথারী কিল ঘুষি মেরে নিলাফুলা জখম করেন। এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত অবস্থায় তাছলিমাকে ঘর থেকে বের করে দেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More