নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে পলাশ উপজেলা পরিষদ এই কৃষি উপকরণ বিতরণ করেন।
উপকরণগুলোর মধ্যে রয়েছে স্প্রে মেশিন, ফরামিন ফাঁদ ও কীটনাশক। পরিবেশ বান্ধব উপায়ে শতভাগ নিরাপদ সবজি চাষ, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধ সবজি উৎপাদনের লক্ষ্যে এসকল উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা: আনায়ারুল আশরাফ খান দিলীপ এসকল উপকরণ বিতরণ করেন।
পলাশ উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম ও ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই প্রমূখ।
