দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান

0 49

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুদের অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দুইটি বাড়িতে অভিযান চালিয়ে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে হাসাইল গ্রামের হালিম শেখ এবং আলিম শেখে ঘরে তল্লাাশি চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।
পরে ঘরে মাছ রাখার অপরাধে হালিম শেখের স্ত্রী শাহিনুর ওসমানকে ১ হাজার টাকা এবং আব্দুল আলিম শেখের স্ত্রী তানিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে হালিম শেখ ও আব্দুল আলিম শেখ পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা করেন,উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির মৃধা ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ঘরে ইলিশ মাছ রাখার অভিযোগে ২ জনকে জরিমানা করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More