নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে চলমান মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই এম,নাঈমুল ইসলাম মোস্তাক ও এস আই আব্দুল কাদির সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বানিয়াছল ও সাটিরপাড়া এলাকা হইতে ২০ লিটার চোলাই মদ এবং ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলার রুজু করা হয়েছে।
