দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পোষাক কারখানার শ্রমিকদের স্বাক্ষরতা কর্মসূচী

0 58

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি
‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জের ডহরগাঁও এলাকাস্থ ফকির ফ্যাশন কারখানায় জাতীয় স্যানিটেশন দিবস পালিত হয়েছে।

ওয়াটার এইডের কারিগরি সহযোগীতা ও সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে কারখানার মিলনায়তনে দিনব্যাপি সেমিনার, আলোচনা সভা ও স্বাক্ষরতা কর্মসূচী পালন করা হয়।

- Advertisement -

জানা গেছে, জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে কারখানার মিলনায়তনে সেমিনার, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি ও উন্নত স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদের মাঝে স্বাক্ষরতা কর্মসূচী পালন করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার নাসিরা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফকির ফ্যাশন লিমিডেটের সহকারী জেনারেল ম্যানেজার ( প্রশাসন} মোঃ এহতেশামুল হক শামীম, সিনিয়র অফিসার সাইফুল হক খান লিপু, সাইফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, সজীব চন্দ্র সরকার, শরিফুল ইসলাম, বুবলী খাতুন, মনি আক্তার প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More