ডেমরা প্রতিনিধি
নগরীর ডেমরায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্ররার বিকেলে বাঁশেরপুল এলাকায় এ সভা হয়। আওয়ামী লীগ নেতা রওশন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা গোলাম আহমেদ টিটু মৃধা। বিশেষ অতিথি ছিলেন আ. লীগ নেতা লুৎফর রহমান খাঁন, রকিব খাঁন লিটন, ফারুক খাঁন, শাহাবুদ্দিন খাঁন, হারুন-অর রশিদ, মোজাম্মেল হক, ইকবাল হোসেন লিটন প্রমূখ।
প্রধান অতিথি নেহরীন মোস্তফা দিশি বলেন, আওয়ামী লীগ সরকারে আমলেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে আরও সমৃদ্ধময় করতেও অক্লান্ত পরিশ্রম করে আসছেন। এ দেশ বিশে^র দরবারে একটি সমৃদ্ধময় দেশ হিসেবে আজ পরিচিতি পেয়েছে।
