আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারিগাও গ্রামের শুক্রবার পারটেক্স বালুর মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সে নরসিংদী জেলার মেহেরপাড়া ইউনিয়নের জাম্বু মিয়ার ছেলে রাকিব(২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায় শীতের জ্যাকেট ও জিন্সের প্যান্ট পরিহিত যুবকের লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখ থেতলে দেওয়া হয়েছে। এলাকার কেউ লাশ দেখে বিকৃত চেহারার কারনে লাশ চিনতে পারছেনা।
এব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
