রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশের সকল রাস্তা উন্নত বিশে^র মতো হবে। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবোই। যে যত বড় ক্ষমতার অধিকারী হউক না কেন এ রাস্তাটি ৩০ ফুট চওড়া হবেই।
শুক্রবার বিকেলে কাঞ্চন-ছনপাড়া সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রাণ আর এফএল এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এনায়েত কবির, সাইফুল ইসলাম, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, গোলাম রসূল, এমায়েত হোসেন, মিনারা বাবুল প্রমূখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments