গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বালুর নিচ থেকে জাহিদ হাসান দুর্জয় (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৬ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের চায়না ফ্যাক্টরীর প্রজেক্টের বালির নিচ এ শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হাসান(১১) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল ।
সরেজমিনে গিয়ে জানা যায়,গত কাল বৃহস্পতিবার বিকেল থেকে শিশু জাহিদ নিখোঁজ ছিল।এ ব্যাপারে অনেক খোঁজাখুজি করে না পেয়ে রাতে মাইকিং করে ছিল জাহিদের স্বজনরা। পরে শুক্রবারে সকালে শিশুর স্বজনেরা স্থানীয় ভাবে খোজাখুজির এক পর্যায়ে শিশুর দাদী কমলা খাতুন চায়না ফ্যাক্টরীর প্রজেক্টে গিয়ে বালির উপর বাঁশ এবং বাঁশের পাতা ও জিংলা দেখতে পায়। পরে শিশুর দাদী এই বাঁশ এবং বাঁশের পাতা সরালে জাহিদের মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মরদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালু পুঁতা ছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments