দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঘোড়াশালে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

0 32

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ দখলদারদের হাত থেকে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বিভাগীয় স্টেট অফিসার সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এসময় উপস্থিত ছিলেন,ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ এম সালাহ্ উদ্দিন,কমান্ডেন্ট আর এম ডি মোঃ জহিরুল ইসলাম, বিভাগীয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল ইসলামঢাকা ও ভৈরব রেলওয়ে পুলিশের ৩০ জন স্বশস্ত্র পুলিশ অফিসার সহ ঘোড়াশাল ফাড়ি ও পলাশ থানা পুলিশের ২ প্লাটুন পুলিশ এ উচ্ছেদ অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।এঅভিযানে সাদ্দাম মার্কেট, ঘোড়াশাল ফেরিঘাট মার্কেট সহ রেলস্টেশন রোডের প্রায় সাড়ে ৪ শতাধিক দোকান উচ্ছেদ করে অবৈধ দখলদারদের হাত থেকে রেলওয়ের জমি উদ্ধারে মার্কেটের স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উচ্ছেদ কবলিত দোকানদাররা।পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল ইসলাম  বলেন, আমরা জনগণের পক্ষে থাকা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় রেলওয়ে ও দুদকের নির্দেশনায় পরিচালিত উচ্ছেদ অভিযান রোধ করতে পারিনি। তবে রেলওয়ের মাস্টার প্ল্যানের পর লীজ প্রদানের সময় ক্ষতিগ্রস্তরা যেন তাদের স্ব স্ব জমি ফিরে পায় সে ব্যাপারে কতৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
ঢাকা বিভাগীয় স্টেট অফিসার সৈয়দ নজরুল ইসলাম বলেন, কিছু সংখ্যক অবৈধ ব্যবসায়ীরা রেলওয়ের জমিকে পূজি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে দুদকে একাধিক অভিযোগ রয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চলছে। এ উচ্ছেদ অভিযানের আওতায় প্রায় ৮২০ টি দোকান ও বিপুল সংখ্যক বস্তি রয়েছে যা আজ ও আগামীকাল বিকেল চারটার মধ্যে অপসারণ করা হবে। তবে আগামী দু এক মাসের মধ্যে মাস্টার প্ল্যানের আওতায় এনে টেন্ডারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে লিজ প্রদান করা হবে বলেও জানান তিনি।বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ম্যানেজার এ এম সালাহ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও মাদকের হাট বসে তাই এসকল অসামাজিক কার্যকলাপ ও মাদকের উৎসস্থল ধ্বংস করে রেলওয়ের জমি উদ্ধারের লক্ষ্যে সারাদেশের ন্যায় ঘোড়াশালে ও আমাদের উচ্ছেদ অভিযান চলছে। 
সকাল ১০ টা থেকে চলমান এ উচ্ছেদ অভিযানে কোনপ্রকার বাধা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলছে বলে জানান আইনশৃংখলা রক্ষার দায়িত্ব নিয়োজিত পুলিশ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More