নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
দলটি ক্ষমতার আসনে নেই। নেই নেতাদের তেমন আয়। যে কোন উৎসব আসলে দলের পদপদবীধারী নেতারা পলায়ন করে দিন কাটান অনেকে। আবার অনেকেই সকলে সাথে আছেন হাঁসি মুখটা পুঁজি করে। আবার অনেকেই অন্যান্য দলের নেতাদের সাথে দহরম রেখে আছেন বেশ। উৎসব বা বিশেষ দিনে তারা নিজেদের উপস্থাপন করেন যেন তারা একেবারে শেষ! এমনভাবেই কথাগুলো বলছিলেন, নাম প্রকাশ না করার কথা বলে তারাব পৌর যুবদলের একজন নেতা।
তিনি বলেন, দলের টানে আমরা রাজপথে নেমে আসি। দলের ভালবাসার টানে সবার সাথে যোগাযোগ রক্ষা করে আছি। রাজনীতি করি মানুষের সেবার জন্য। দেশের অবস্থা খোব ভাল নেই। করোনা ভাইরাস প্রায় তিন মাস ধরে সাধারন মানুষদের ঘরে ও এলাকায় বন্দি করেছে। অনেকের পেটের দায়ে কাজ করতে চাইলেও পারচ্ছেন না। খেটে খাওয়া মানুষের পাশে কিছু নিয়ে দাঁড়াতে পারলেই নিজের ভাল লাগে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকায় বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ জেলা যুবদলের সভাপতি-শহিদুল ইসলাম (টিটু) ও সাধারণ সম্পাদক -গোলাম ফারুক খোকন ভাইয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌছে দেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও তারাব পৌরসভা যুবদলের আহবায়ক-আফজাল কবির “দৈনিক জাগো বাংলাদেশ“কে বলেন, তারাব পৌরসভার প্রায়ত যুবদল নেতা মনির হোসেন, শাহ আলম, আমির হোসেন, মামুন মিয়ার পরিবারের লোকজনে কাছে ঈদ উপহার দেয়া হছে। এছাড়াও তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আর্থিক ভাবে অসচ্ছল দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহারসামগ্রী পৌছানো হবে।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক – রুহুল আমিন, কাউছার আহম্মেদ, আবু তাহের, কুতুবুদ্দিন মিয়া, সদস্য-আরিফ হোসেন, মনির হোসেন, জাকির হোসেন প্রমূখ।
