চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক কাজী মাহাবুবুল হক আর নেই
জাগো বাংলাদেশ ডেস্কঃ
চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক কাজী মাহাবুবুল হক চৌধুরী এটলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি কপোরেশনের মেয়র (চসিক) আ.জ.ম নাছির উদ্দীন।
মেয়র বলেন ৯০/৯৬ এর শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এটলি। তার মৃত্যুতে শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর একজন ভালো সংগঠককে হারালো। মেয়র তার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
