দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সুজন ও রাব্বি নিহত

0 75

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিরেবদক, অফিসঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ পানিতে পড়ে সূজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) নামে দুই ভাই নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে ।

- Advertisement -

নিহত নিহত দুই ভাই যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পিছন থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে থাক্কা দিলে পিকআপটি ও ট্রাকটি পাশের একটি খালের পানিতে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই পিকআপ চালক সূজন মিয়া ও হেলপার তার ভাই রাব্বি মিয়ার মৃত্যু হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More