দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় উদ্বোধন

0 54

Get real time updates directly on you device, subscribe now.

আলমগীর হোসেন প্লাবন(সোনারগাঁ)নারায়ণগঞ্জ              

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।রবিবার(৩১মে)বিকেলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি ।

জানা যায়, প্রতি বছরের ন্যায় সরকারি নির্দেশে এ বছরও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে সরাসরি ধান কেনা শুরু হয়েছে । একই সঙ্গে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে । প্রতি কৃষক সরাসরি ৩ টন পযন্ত ধান বিক্রি করতে পারবেন।

- Advertisement -

কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার কৃষক আইয়ুব (৫৫) জানান, এ বছর ১৮ বিঘা জমিতে নানা জাতের ধান চাষাবাদ করেছি। খরচ একটু বেশি হলেও সরাসরি খাদ্য কর্মকর্তাদের কাছে ন্যায্য দাম পেয়ে ধান বিক্রি করে নগদ টাকা সাথে সাথে পেয়ে কষ্ট স্বার্থক হয়েছে । এ সরকারের আমলে ধানের ভাল দাম এবং সরাসরি ধান বিক্রি করতে পেরেছি বলে ভালো লাগছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য পরির্দশক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খাঁন বলেন, এ বছর সরকারি নির্দেশ সোনারগাঁয়ে ১৭’শ ১৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করার কথা রয়েছে। ইতিমধ্যে ৩ টি মিলারদের সাথে ১৩’শ ৭৯ টন চাল কেনার চুক্তি হয়েছে। সরাসরি কৃষকের কাছ থেকে ৭’শ ৯৬ মেট্রিক টন ধান সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। ৩১ শে আগষ্ট পযন্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম জানান, সরকার বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেন। তাই সোনারগাঁয়ে যে কোন কৃষক তাদের শুকনা ধান বিক্রি করতে চাইলে সরাসরি তারা আমাদের কাছে ধান বিক্রি করতে পারবেন। ধান বিক্রি করতে চাইলে কোন প্রকার সিন্ডিকেট বা দালাল ধরতে হবে না।

তাই সরকারকে আপনারা ধান দেন এবং আপনাদের বিক্রির টাকা ব্যাংক একাউন্টের মাধ্যেমে বুঝে নিবেন। ধান ক্রয়ের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More