জাগো বাংলাদেশ ডেস্কঃ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের পিতা নাফেরার দেশে চলেগেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোকাহত পরিবারের প্রতি বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন সমবেদনা জানিয়ে দোয়া করেছেন, রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতবাসী করুণ,আমিন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চট্রগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তির বাবা মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহতালা মরহুমকে জান্নাত বাসী করুন। আমিন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় ইমাম কাম অডিটর রেদওয়ানুল হক চৌধুরী রাজু ভাইয়ের আব্বা, সিলেটের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বুজুর্গ আলেমেদ্বীন হাযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে, মহান আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করার দোয়া করেছেন।
