দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রাজধানীর গুলশান মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত

0 32

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এডিস মশা নির্মূল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার উদ্দেশে এ আদালত পরিচালনা করা হয়।

- Advertisement -

আজ (১লা জুন) সোমবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখার অপরাধে ১টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২০টি দোকান-স্থাপনা পরিদর্শন করা হয়। এছাড়া কয়েকটি দোকান ও ভবনের ভেতরে-বাইরে ময়লা-আবর্জনা থাকায় তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে তাদেরকে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ জানিয়েছেন, ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More